লোড হচ্ছে...
ই-পেপার (E-Paper)

Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD

কলকাতা: পূর্বাভাস মিলিয়েই গতকাল ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে একাধিক জায়গায়। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, হালকা-মাঝারি বৃষ্টি হবে জেলায় জেলায়।সেই মতোই গতকাল বৃষ্টি হয় কলকা...
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD ছবি সৌজন্য: ওটু নিউজ বাংলা ডেস্ক

পূর্বাভাস মিলিয়েই গতকাল ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে একাধিক জায়গায়। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, হালকা-মাঝারি বৃষ্টি হবে জেলায় জেলায়। সেই মতোই গতকাল বৃষ্টি হয় কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

তবে পিছিয়ে নেই উত্তরবঙ্গের জেলাগুলিও। কী বলছে আইএমডি  [yt]https://youtu.be/TGfhPEXNWFs? si=DGhVBauc0LPGyfK8[/yt] আরও পড়ুন, "হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আইএমডি সত্রে খবর, বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুজোর বাকি দিনগুলিতেও।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। শুক্রবার ষষ্ঠীতে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো কিছু জায়গায়  হালকা থেকে মাঝারি বর্ষণের আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

তবে রবিবার থেকে একাদশী পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার এবং শনিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা তৈরি হতে পারে উপরের দিকের জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলা থেকে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা।

বুধবার থেকে আবহাওয়ার আবার পরিবর্তন। নিম্নচাপের পরোক্ষ প্রভাবে বৃষ্টি হতে পারে বুধবার থেকে শনিবারের মধ্যে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।

প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।

HABIB TANVEER
HABIB TANVEER
Reporter

ওটু নিউজ বাংলার নিয়মিত প্রতিবেদক। সত্য ও নির্ভীক সাংবাদিকতায় দায়বদ্ধ।

সম্পর্কিত খবর

O2 News Bangla
Icon
O2 News App
খবর পড়ুন আরও দ্রুত