নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে ইতিমধ্যেই নোটিস পাঠিয়েছে দিল্লি পুলিশ। এদিকে, আর কিছুক্ষণ পরেই দিল্লির কনট প্লেসে বিকেল পাঁচটায় ককরোচ জনতা পার্টির কর্মসূচি। তার আগে ভিডিও পোস্ট করে গুরুত্বপূর্ণ বার্তা অভিজিৎ দীপকে-কের।
[yt]https://youtu.be/TGfhPEXNWFs? si=DGhVBauc0LPGyfK8[/yt] আরও পড়ুন, আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে? আপডেট IMD-র অভিজিৎ দীপকে বলেন, "আপনারা নিশ্চয়ই জানেন, সৌরভ ( সৌরভ দাস ) এবং আশুকে (আশুতোষ রাঙ্কা) শুধুই তিরঙ্গা পতাকা উত্তোলনের জন্য জেলে পাঠানো হয়েছে।
তাই আমি সব দেশভক্তদের অনুরোধ জানাচ্ছি, যারাই তিরঙ্গাকে ভালবাসেন, ওদের অনুরোধ জানাই, ১৬ অক্টোবার বিকেল ৫ টায়, আপনারা সবাই কানোট প্লেসে আসুন। ওখানে আমরা তিরঙ্গা উত্তোলন করব। আমরা বলে দেব, এটা কোনও অপরাধ নয়। আর যারা দিল্লিতে আসতে পারবেন না, তাঁরা নিজেদের শহরে তিরঙ্গার মার্চ বের করুন।
আর সবাইকে জানিয়ে দিন, এই তিরঙ্গা আমাদের গর্ব। কোনও অপরাধ নয়। হতে পারে এরপর আমাকেও জেলে পাঠানো হবে। কিন্তু আমার তাতে চিন্তা নেই। আমার তিরঙ্গা আমার গর্ব। আর সেটাকে আমি উত্তোলিত করবই ( 'লেহরা দো তিরঙ্গা কর্মসূচি' )। " দিল্লির রানী ঝাঁসি রোডে অনীশ গাওয়ান্ডের বাড়িতে গিয়ে অভিজিৎ দীপকে-কে নোটিস দিল দিল্লি পুলিশ।
তিরঙ্গা যাত্রা না করার জন্য BNSS-র ১৬৩ ধারা লাগু পুলিশের। এদিকে, দিল্লির কনট প্লেসে বিকেল পাঁচটায় ককরোচ জনতা পার্টির কর্মসূচি। সেই কর্মসূচির ঠিক আগেই অভিজিৎ দীপকেকে নোটিস দিল্লি পুলিশের। মূলত, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছে।
পাটনা, তিরুচিরাপল্লি, তিরুঅনন্তপুরমে বামেদের ছাত্র সংগঠনের বিক্ষোভে উত্তেজনা ছড়ায়। দিল্লিতে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় আম আদমি পার্টি। জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশ জুড়ে বাড়ছে বিক্ষোভের আঁচ। তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে পথে নামে বামেদের ছাত্র সংগঠন।
DYFI-এর বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ব্যরিকেড টপকে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তিরুঅনন্তপুরমে CPI-এর ছাত্র সংগঠন AIYF -এর বিক্ষোভে ধুন্ধুমার কাণ্ড বেধে যায়। আন্দোনকারীদের টেনে হিঁচড়ে সরায় পুলিশ।
বেশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বেধে যায় আন্দোলনকারীদের। চেন্নাইতে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভে যোগ দেন ডিএমকে সাংসদ কানিমোঝি। বিহারের পাটনায় জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে পথে নামে SFI ও DYFI।
মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর পর্যন্ত মিছিলের ডাক দেয় বাম ছাত্র সংগঠনের সদস্যরা। বেশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। কেন্দ্রীয় সরকার বিরোধী আন্দোলনে শুক্রবারও উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখান আম আদমি পার্টির নেতা-কর্মীরা।
মুম্বইয়ের আজাদ ময়দানেও জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ চলে। ।
রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।
প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।