লোড হচ্ছে...
ই-পেপার (E-Paper)

Stock Market Crash : সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস

Share Market Crash : ফের ভয়ঙ্কর ধসের সাক্ষী থাকল ভারতের শেয়ার বাজার (Stock Market Crash)। এবার একদিনে ১০ লাখ কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরা। গত এক সপ্তাহ ধরে ধসের ধারা বজায় রেখে...
Stock Market Crash : সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস
Stock Market Crash : সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস ছবি সৌজন্য: ওটু নিউজ বাংলা ডেস্ক

Share Market Crash : ফের ভয়ঙ্কর ধসের সাক্ষী থাকল ভারতের শেয়ার বাজার (Stock Market Crash)। এবার একদিনে ১০ লাখ কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরা। গত এক সপ্তাহ ধরে ধসের ধারা বজায় রেখেছে মার্কেট। বিশেষ করে বৃহস্পতিবার সেনসেক্সের সাপ্তাহিক মেয়াদ শেষের দিন বা উইকলি এক্সপায়ারি থাকায় আরও নীচে নেমেছে মার্কেট।

  আজ বাজারে কী হয়েছে? বৃহস্পতিবার BSE সেনসেক্স ১.৬৯ শতাংশ কমে ১২৩১.৯১ পয়েন্ট নীচে নেমেছে। আজ ইন্ট্রা ডেতে ৭১,৪০৬ পয়েন্টে থেমেছে সেনসেক্স। আরও খারাপ অবস্থা হয়েছে নিফিটি ৫০-র। ১.৮২ শতাংশ পড়েছে নিফটি ৫০, সব মিলিয়ে ৪১৩ পয়েন্ট পড়েছে এই সূচক।

২২,১৯০ পয়েন্টে নেমে গেছে নিফটি ৫০।   কত ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদেরটানা বাজারে বাল্ক সেলিংয়ের ফলে একসঙ্গে বড় ধস নেমেছে বাজারে। যার ফলে একদিনে বাজার মূলধন নেমে গিয়েছে অনেকটাই। বড় ধসের ফলে ১০.৫২ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের।

মনে রাখবেন, বুধবার বাজার বন্ধের সময় BSE তালিকাভুক্ত কোম্পানির বাজার মূলধন ছিল ৪,৭২,৩৫,২৭৩.৩৯ কোটি টাকা, যা এখন কমে দাঁড়িয়েছে ৪,৬১,৮৩,৬৫৯.৩৩ কোটি টাকায়। কবে থেকে ধস নেমেছে বাজারেসপ্তাহের প্রথম দিনে বাজার ভালভাবে শুরু করে।

পরে মঙ্গলবারও বুলিস ছিল বাজারের গতি। কিন্তু বুধবারই ধসে যায় বাজার। একই পরিস্থিতি হয়েছে বৃহস্পতিবারে। আজ যে কারণে অনেকটাই নীচে চলে গেছে মার্কেট। ভারতের শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীদের টাকা তুলে নেওয়ার জন্যই এই পরিস্থিতি বলছেন অনেকে।

   কেন এই পতন মনে করা হচ্ছে? বুধবারই রেপো রেট ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এরপরই বৃহস্পতিবার এই বড় ধসের মুখে পড়ে বাজার। তবে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, এরসঙ্গে জড়িয়ে রয়েছে অপরিশোধিত তেলের দামে বৃদ্ধি ও ডলারের তুলনায় ভারতীয় মুদ্রায় পতনের বিষয়।

  ভারতের শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতি বলছে, নীচে নামতে নামতে এখনও বেস গড়তে পারেনি বাজার। সেই ক্ষেত্রে নিফটি ও সেনসেক্স আরও কত নীচে যেতে পারে, তা নিয়ে সন্দিহান মার্কেট এক্সপার্টরা। অনেকেই বলছেন, এই পরিস্থিতি চলতে থাকলে আগমী দিনে বাজার ২১ হাজারের নীচে নেমে যেতে পারে।

সেই ক্ষেত্রে নিফটি ৫০-র ২৬,৩০০ পয়েন্টের আগের উচ্চতায় আসতে অনেক সময় লাগবে।   [yt]https://www.youtube.com/watch? v=PKwLsAu-z10[/yt]।

রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।

প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।

HABIB TANVEER
HABIB TANVEER
Reporter

ওটু নিউজ বাংলার নিয়মিত প্রতিবেদক। সত্য ও নির্ভীক সাংবাদিকতায় দায়বদ্ধ।

সম্পর্কিত খবর

O2 News Bangla
Icon
O2 News App
খবর পড়ুন আরও দ্রুত