লোড হচ্ছে...
ই-পেপার (E-Paper)

Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

নয়া দিল্লি: এমিরেটস এনবিডি ব্যাঙ্কের (Emirates NBD Bank PJSC) ভারতীয় শাখাগুলো এবার মার্জ হয়ে যাবে RBL Bank-এর সঙ্গে। এই সংযুক্তিকরণের প্রস্তাবে অনুমোদন দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডি...
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের? ছবি সৌজন্য: ওটু নিউজ বাংলা ডেস্ক

এমিরেটস এনবিডি ব্যাঙ্কের (Emirates NBD Bank PJSC) ভারতীয় শাখাগুলো এবার মার্জ হয়ে যাবে RBL Bank-এর সঙ্গে। এই সংযুক্তিকরণের প্রস্তাবে অনুমোদন দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। শুক্রবার কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে এই সংযুক্তিকরণ কার্যকর হবে।

ওই দিন থেকে ভারতে এমিরেটস এনবিডি ব্যাঙ্কের (Emirates NBD Bank) সমস্ত শাখা RBL Bank Limited-এর শাখা হিসেবে কাজ করবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ এর আগে চলতি বছরের মে মাসে দুবাইয়ের ব্যাঙ্ক Emirates NBD-কে RBL Bank-এর সর্বোচ্চ ৭৪ শতাংশ শেয়ার অধিগ্রহণের অনুমতি দিয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

এই পদক্ষেপ ভারতীয় ব্যাঙ্কিং ক্ষেত্রে Emirates NBD-র উপস্থিতি আরও শক্তিশালী করার পথে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ২০১৬ সালে মুম্বইয়ে প্রথম শাখা খোলার জন্য RBI-এর অনুমোদন পেয়েছিল Emirates NBD।

পরের বছর, ২০১৭ সালের জুলাই মাসে ভারতে ব্যাঙ্কিং পরিষেবা চালু করে সংস্থাটি। পরবর্তীকালে গুরুগ্রাম ও চেন্নাইয়ে আরও দুটি শাখা খোলে তারা। যদিও ভারতে Emirates NBD-র উপস্থিতি আরও পুরনো। ২০০০ সালের মার্চ মাস থেকেই এ দেশে একটি প্রতিনিধি দফতর পরিচালনা করে আসছিল সংস্থাটি।

RBI-এর সাম্প্রতিক অনুমোদনের ফলে নির্ধারিত সময়সীমা অনুযায়ী Emirates NBD-র ভারতীয় শাখাগুলি RBL Bank-এর অধীনে চলে আসবে। উল্লেখ্য, গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা IDBI ব্যাঙ্কের মালিকানা বদলের অনুমোদন দিয়েছে। জানা গিয়েছে, কানাডার একটি ফাইন্যান্সিয়াল সংস্থা ফেয়ারফ্যাক্স ফাইন্যান্সিয়াল হোল্ডিংস IDBI ব্যাঙ্কের প্রমোটার হতে চলেছে।

আশা করা হচ্ছে শেয়ার হস্তান্তরের প্রক্রিয়াটি আগামী বছর মার্চ মাসের মধ্যেই সম্পন্ন হবে। আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের ২০১৯ সালের জানুয়ারি মাসে সরকারের হাত থেকে এই ব্যাঙ্কের সিংহভাগ অংশীদারিত্ব চলে যায় লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার হাতে।

সেই সময় থেকে এই ব্যাঙ্কের স্টেটাস সরকারি ব্যাঙ্ক থেকে বেসরকারি ব্যাঙ্ক হয়ে যায়। বুধবার ঘোষণা করা হল IDBI ব্যাঙ্কের ৬০.৭২ শতাংশ মালিকানা চলে যাবে ওই কানাডার সংস্থার হাতে। এর ফলে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছে থাকবে প্রায় ১৯ শতাংশ শেয়ার ও কেন্দ্রের কাছে থাকবে প্রায় ১৫ শতাংশ শেয়ার।

রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।

প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।

HABIB TANVEER
HABIB TANVEER
Reporter

ওটু নিউজ বাংলার নিয়মিত প্রতিবেদক। সত্য ও নির্ভীক সাংবাদিকতায় দায়বদ্ধ।

সম্পর্কিত খবর

O2 News Bangla
Icon
O2 News App
খবর পড়ুন আরও দ্রুত