Smartphones Under Rs 20000: ২০ হাজার টাকার কমে ভারতে হাজির নতুন স্মার্টফোন। লঞ্চ হয়েছে HMD Vibe 2 Pro 5G মডেল। এর আগে মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল HMD Vibe 2 5G ফোন। এবার এল প্রো মডেল। অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট রয়েছে এই ফোনে।
এছাড়াও পাওয়া যাবে MediaTek Dimensity 6300 চিপসেটের সাপোর্ট। এই ফোনে একটি 120Hz- এর ডিসপ্লে রয়েছে। আর রয়েছে ৫জি কানেক্টিভিটি, বড় ব্যাটারি এবং ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। HMD সংস্থার ভাইব সিরিজের নতুন ফোন কত দামে কেনা যাবে, দেখে নিন।
HMD Vibe 2 Pro 5G ফোনের দাম HMD Vibe 2 Pro 5G ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৫,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৭,৯৯৯ টাকা। স্পেশ্যাল লঞ্চ অফারে এই দুই ভ্যারিয়েন্ট কেনা যাবে যথাক্রমে ১৪,৯৯৯ টাকা এবং ১৬,৯৯৯ টাকায়।
তবে এই অফার রয়েছে সীমিত সময়ের জন্য। Silver Mist, Aqua Green এবং Cosmic Purple - এই তিন রঙে কেনা যাবে HMD Vibe 2 Pro 5G ফোন। HMD Vibe 2 Pro 5G ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেল রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
এই ফোনে রয়েছে MediaTek Dimensity 6300 চিপসেটের সাপোর্ট। ৮ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সাপোর্টও পাওয়া যাবে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৬ আউট অফ দ্য বক্সের সাপোর্টও রয়েছে এই ডিভাইসে। ২ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই ফোনে।
HMD Vibe 2 Pro 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের পিছনে চৌকো আকৃতির রেয়ার ক্যামেরা মডিউল রয়েছে। দুটো বড় সাইজের গোলাকার ক্যামেরা রিং রয়েছে সেখানে। ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর পাওয়া যাবে এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে।
এছাড়াও রয়েছ একটি গোলাকার এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর বা সেলফি ক্যামেরা রয়েছে। HMD Vibe 2 Pro 5G ফোনে ৬০০০ এমএএইচের ব্যাটারি, ৩ ৩ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। ৫জি কানেক্টিভিটির সঙ্গে ডুয়াল স্টিরিও স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকও রয়েছে ওয়্যারড অডিও সাপোর্টের জন্য।
এই ফোনে যুক্ত রয়েছে Sarvam- এর Indus AI সাপোর্ট। ২২টিরও বেশি ভারতীয় ভাষার সাপোর্ট পাওয়া যাবে এই ডিভাইসে। এছাড়াও এই ফোনে রয়েছে Sanchar Saathi Safety অ্যাপের সাপোর্ট। ।
রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।
প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।