লোড হচ্ছে...
ই-পেপার (E-Paper)

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?

iPhone Offers: পুজোর আগে আইফোন কেনার প্ল্যান করছেন? তাহলে আপনাকে দারুণ সুযোগ দিচ্ছে ফ্লিপকার্ট। তাদের বিগ বিলিয়ন ডে সেল- এ অনেকটা সস্তায় কিনতে পারবেন আইফোন ১৭ প্রো ফ্ল্যাগশিপ মডেল।...
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ? ছবি সৌজন্য: ওটু নিউজ বাংলা ডেস্ক

পুজোর আগে আইফোন কেনার প্ল্যান করছেন? তাহলে আপনাকে দারুণ সুযোগ দিচ্ছে ফ্লিপকার্ট। তাদের বিগ বিলিয়ন ডে সেল- এ অনেকটা সস্তায় কিনতে পারবেন আইফোন ১৭ প্রো ফ্ল্যাগশিপ মডেল। আউট অফ স্টক হয়ে যাওয়ার আগে তাই জেনে নিন ডিলের খুঁটিনাটি।

তারপর ইচ্ছে হলে কিনেই ফেলুন ঝকঝকে নতুন আইফোন।   আইফোন ১৭ প্রো মডেলের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম বর্তমানে ১ লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকা। ফ্লিপকার্ট এই ফোনে ইনস্ট্যান্ট ৪৫০০ টাকা ছাড় দেবে যদি আপনি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের সাহায্যে ফোন কেনেন, তাহলে।

এছাড়াও অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলেও ইনস্ট্যান্ট ৪০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এর পাশাপাশি ক্রেতারা ১০০০ টাকার অ্যাপল কুপন পেতে পারেন যার সাহায্যে ফোনের দাম আরও কিছুটা কমবে।   'অরকুট' কি আবারও ফিরছে? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার?

  এক্সচেঞ্জ অফার হিসেবে দারুণ ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। আপনি যে ফোন এক্সচেঞ্জ করবেন, তা ভাল অবস্থায় থাকলে ৭১,৬৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন আপনি। সমস্ত ব্যাঙ্ক অফার, কুপন, এক্সচেঞ্জ অফার যদি আপনি পেয়ে যান, তাহলে ৫৮,৭৫০ টাকায় আইফোন ১৭ প্রো মডেল কিনে নিতে পারবেন আপনি।

  ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে?   কী কী ফিচার রয়েছে আইফোন ১৭ প্রো মডেলে, দেখে নিন কেনার আগে  এই ফোনে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। ফোনের স্ক্রিনের উপর রয়েছে সেরামিক শিল্ড ২ আস্তরণ।

ফোনটি তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইনে। ফোনের ব্যাক প্যানেলেও রয়েছে সেরামিক শিল্ডের আস্তরণ।   আইফোন ১৭ প্রো মডেলে রয়েছে LTPO Super Retina XDR OLED ডিসপ্লে। এর সঙ্গে যুক্ত রয়েছে ProMotion টেকনোলজি এবং এই স্ক্রিনের অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

  আইফোন ১৭ প্রো মডেলে রয়েছে অ্যাপেলের এ১৯ প্রো চিপ। এই ফোনের রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর রয়েছে। একটি রেয়ার ওয়াইড ক্যামেরা, একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি টেলিফটো ক্যামেরা (অপটিকাল জুম সমেত) রয়েছে আইফোন ১৭ প্রো মডেলের ব্যাক প্যানেলে।

এই ক্যামেরা 4K Dolby Vision ভিডিও রেকর্ডিং ফিচারের সাপোর্ট রয়েছে যা কাজ করবে ১২০ ফ্রেম/সেকেন্ডে।  ।

রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।

প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।

HABIB TANVEER
HABIB TANVEER
Reporter

ওটু নিউজ বাংলার নিয়মিত প্রতিবেদক। সত্য ও নির্ভীক সাংবাদিকতায় দায়বদ্ধ।

সম্পর্কিত খবর

O2 News Bangla
Icon
O2 News App
খবর পড়ুন আরও দ্রুত