লোড হচ্ছে...
ই-পেপার (E-Paper)

RBI Repo Rate Hike: এবার বাড়বে FD-তে সুদের হার ? ফিক্সড ডিপোজিট করলে পাবেন আরও বেশি টাকা

Fixed Deposit Rate Hike: এখনই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (FD Interest Rate) করতে চাইলে কিছুদিন অপেক্ষা করুন। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি (RBI Repo Rate Hike) করায় ফের বাড়তে পার...
RBI Repo Rate Hike: এবার বাড়বে FD-তে সুদের হার ? ফিক্সড ডিপোজিট করলে পাবেন আরও বেশি টাকা
RBI Repo Rate Hike: এবার বাড়বে FD-তে সুদের হার ? ফিক্সড ডিপোজিট করলে পাবেন আরও বেশি টাকা ছবি সৌজন্য: ওটু নিউজ বাংলা ডেস্ক

Fixed Deposit Rate Hike: এখনই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (FD Interest Rate) করতে চাইলে কিছুদিন অপেক্ষা করুন। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি (RBI Repo Rate Hike) করায় ফের বাড়তে পারে এফডিতে সুদের হার। ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি হার বাড়ালে, বেসরকারি ও স্মল সেভিংস ব্যাঙ্কে প্রায় ৯ শতাংশ সুদ পাবেন বিনিয়োগকারী।

এখনই সব ব্যাঙ্কে বাড়বে FD ইন্টারেস্ট রেট?  বুধবার রেপো রেট ২৫ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। যার অর্থ, ৫.২৫ শতাংশ থেকে রেপো রেট ৫.৫০ শতাংশে পৌঁছে গেল। অনেকেই মনে করতে পারেন, এর ফলে সব ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের রেট রাতারাতি বেড়ে যাবে।

তবে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টা তেমন নয়। ব্যাঙ্কের এফডি রেট বৃদ্ধি নির্ভর করে- তাদের বিনিয়োগের প্রয়োজন, হাতে নগদ অর্থ ও ব্যাঙ্কগুলির সঙ্গে প্রতিযোগিতার ধরনের ওপর। রেপো রেট আসলে কী? এই ক্ষেত্রে একটা বিষয়ে মনে রাখতে হবে , কেন্দ্রীয় ব্যাঙ্ক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তা হল রেপো রেট।

পাশাপাশি বাণিজ্যিক ব্যাঙ্কগুলি যে রেটে তাদের উদ্বৃত্ত টাকা রিজার্ভ ব্যাঙ্কে রাখে তা হল রিজার্ভ রেপো রেট। এই রেপো রেটই বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যার অর্থ, এবার থেকে রিজার্ভ ব্যাঙ্ক থেকে ঋণ নিতে গেলে ৫.৫ শতাংশ সুদ দিতে হবে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে।

এই অতিরিক্ত টাকা সাধারণ বিনিয়োগকারীর থেকেই তুলবে কমার্শিয়াল ব্যাঙ্কগুলি। ফলে সাধারণ কেউ ঋণ নিতে গেলে বেশি সুদ বা মাসিক কিস্তি দিতে হবে। তবে এর পাশাপাশি ফিক্সড ডিপোজিটেও সুদের হার বাড়বে। যাতে কেউ বিনিয়োগ করলে আগের থেকে বেশি সুদ পাবেন।

  কেন রেপো রেট বাড়লেই FD-তে সুদের হার বাড়ে? এই বিষয়টি অনেকেই বুঝতে পারেন না। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ালেই সব ব্যাঙ্ক যে সঙ্গে সঙ্গে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াবে এমনটা নয়। সুদের হার ক্রমাগত বাড়তে থাকলে তা ব্যাঙ্কগুলির তহবিল সংগ্রহের সামগ্রিক ব্যয় বাড়িয়ে দিতে পারে।

এই ক্ষেত্রে ঋণে প্রক্রিযা সচল রাখতে ব্যাঙ্কগুলিকে আমানত সংগ্রহও বাড়াতে হয়, যে কারণে এফডিতে সুদের হার বাড়িয়ে গ্রাহকদের নজর কাড়ে বিভিন্ন ব্যাঙ্ক।             [yt]https://www.youtube.com/watch?

v=PKwLsAu-z10[/yt]।

রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।

প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।

HABIB TANVEER
HABIB TANVEER
Reporter

ওটু নিউজ বাংলার নিয়মিত প্রতিবেদক। সত্য ও নির্ভীক সাংবাদিকতায় দায়বদ্ধ।

সম্পর্কিত খবর

O2 News Bangla
Icon
O2 News App
খবর পড়ুন আরও দ্রুত