লোড হচ্ছে...
ই-পেপার (E-Paper)

FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?

Fixed Deposit Interest Rate : রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট (RBI Repo Rate) বাড়াতেই এবার ফিক্সড ডিপোজিটে (FD Interest Rate) সুদের হার বাড়াল এই দুই সংস্থা। এরমধ্যে নাম রয়েছে Shriram...
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ? ছবি সৌজন্য: ওটু নিউজ বাংলা ডেস্ক

Fixed Deposit Interest Rate : রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট (RBI Repo Rate) বাড়াতেই এবার ফিক্সড ডিপোজিটে (FD Interest Rate) সুদের হার বাড়াল এই দুই সংস্থা। এরমধ্যে নাম রয়েছে Shriram Finance ও Bajaj Finance-এর। জেনে নিন, এখন FD করলে কত কত বেশি টাকা সুদ পাবেন আপনি।

  শ্রীরাম ফিন্যান্স কত রেট বাড়িয়েছে? ১১ অক্টোবর থেকে এই নতুন ইন্টারেস্ট রেট কার্যকর ধরা হবে। ০.১৫ থেকে ০.৪০ শতাংশ পর্যন্ত এই সুদের হার বাড়িয়েছে কোম্পানি। বিভিন্ন মেয়াদকালের জন্য আলাদা আলাদা এই সুদের হারা রাখা হয়েছে।

১০ কোটি টাকা বিনিয়োগ পর্যন্ত এই ইন্টারেস্ট রেট রেখে কোম্পানি।   কত বার্ষিক ইন্টারেস্ট রেট পাবেন আপনি? ফিক্সড ডিপোজিটে নতুন সুদের হার ঘোষণার পরই আপনি আরও বেশি সুদে-আসলে রিটার্ন পাবেন। নীচে মেয়াদকাল অনুযায়ী কত পাবেন, সেই বিষয়ে দেওয়া হল।

মেয়াদকাল  পুরনো সুদের হার  নতুন সুদের হার ১২ মাস ৬.৮৫ শতাংশ ৭ শতাংশ ১৫ মাস ৭.১ শতাংশ ৭.৫ শতাংশ ১৮-২৩ মাস ৭.৫ শতাংশ ৭.২৫ শতাংশ ২৪-৩৫ মাস ৭.১ শতাংশ ৭.৫ শতাংশ ৩৬-৬০ মাস ৭.৫ শতাংশ ৭.৮৫ শতাংশ সিনিয়র সিটিজেন, মহিলাদের জন্য সুবিধাপ্রবীণ নাগরিক যাদের বয়স ৬০ বছর বা তার বেশি তারা সাধারণের থেকে ০.৫০ শতাংশ সুদের হার (৫০ বেসিস পয়েন্ট) বেশি পাবেন।

পাশাপাশি মহিলা বিনিয়োগকারীরা পাবেন অতিরিক্ত ০.০৫ শতাংশ হারে সুদ।   এখানে FD রিনিউয়ালের হারেও পরিবর্তন আনা হয়েছে। আপনি মেয়াদকাল পূর্ণ হয়ে গেলে রিডিপোজিট করলে ০.১৫ শতাংশ বা ১৫ বেসিস পয়েন্ট সুদ পাবেন। শ্রীরাম ফাইন্যান্সের এফডি-তে বিনিয়োগকারী গ্রাহকরা এই নতুন হারের সুবিধা পাবেন।

দীর্ঘমেয়াদি এফডি-র ক্ষেত্রে বিনিয়োগকারীরা আগের চেয়ে বেশি হারে সুদ পাবেন। Bajaj Finance দিচ্ছে আরও বেশি সুদএখন এখানে FD করলে আপনি পাবেন ৭.৭৫ শতাংশ সুদ। ৩১-৬০ মাসের ডিপোজিটে এই সুদ পাবেন বিনিয়োগকারী। আগে বছরে ৭.৪০ শতাংশ সুদ পেতেন বিনিয়োগকারীরা।

পাশাপাশি ১২-১৭ মাসের মেয়াদে টাকা রাখলে এখন ৬.৮০ শতাংশ সুদ পাবেন আমানতকারী। আগে এই সুদের পরিমাণ ছিল ৬.৬০ শতাংশ। এবার থেকে ১৮-৩০ মাসের মেয়াদে FD করলে আপনি পাবেন ৭ শতাংশ সুদ। আগে এই ইন্টারেস্ট রেট ছিল বছরে ৬.৮৫ শতাংশ। প্রবীণ নাগরিকরা কত পাচ্ছেন?

 Bajaj Finance-এ প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার বাড়ানো হয়েছে। এখন থেকে প্রবীণ নাগরিকরা সব মেয়াদের জন্য সাধারণ নাগরিকদের থেকে বার্ষিক অতিরিক্ত ০.৪০ শতাংশ সুদ পাবেন। আগে এই অতিরিক্ত হার ছিল ০.৩৫ শতাংশ।   পড়ুন : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার?

এই বললেন চেয়ারম্যান [yt]https://www.youtube.com/watch? v=PKwLsAu-z10[/yt]।

রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।

প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।

HABIB TANVEER
HABIB TANVEER
Reporter

ওটু নিউজ বাংলার নিয়মিত প্রতিবেদক। সত্য ও নির্ভীক সাংবাদিকতায় দায়বদ্ধ।

সম্পর্কিত খবর

O2 News Bangla
Icon
O2 News App
খবর পড়ুন আরও দ্রুত