গ্রেটার নয়ডা : একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু। তাদের মধ্যে রয়েছে তিনজন বাচ্চাও। গ্রেটার নয়ডার রাবুপুরা এলাকায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে তাদের অনুমান, সম্ভবত ফুড পয়জনিংয়ের কারণেই মৃত্যু হয়েছে এই ৫ জনের।
অর্থাৎ খাবার থেকে বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে এই ৫ জনের, প্রাথমিক তদন্তের পর এমনটাই অনুমান পুলিশের। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল এবং দ্রুত গতিতে এগোচ্ছে তদন্ত। পুলিশ জানিয়েছে, ৩৭ বছরের মহেশ, তাঁর স্ত্রী ৩৫ বছরের ললিতা, তাঁদের দুই ছেলে লাড্ডু (১১), সাক্ষাৎ (৩) এবং মেয়ে মিষ্টি (৭) - এই ৫ জনের মৃত্যু হয়েছে।
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ VIDEO | Uttar Pradesh: Couple, three children found dead in a Greater Noida village; food poisoning suspected. DCP Shravan Kumar Singh says, “This is a very tragic incident. Husband, wife, and their three children have died. Our team is at the scene. Prima facie, the case appears to be of food poisoning. They reportedly returned home at around 10–10.30 pm, prepared food, and ate it. The forensic team, the Food Department, and other officials are also at the scene. The bodies have been sent for post-mortem examinations. The actual facts will emerge from the post-mortem reports. The items we have recovered are also being sent for testing, which will help establish the actual cause of death.” (Full video available on PTI Videos - https://t.co/bIyFWTfmBd) — Press Trust of India (@PTI_News) October 17, 2026 প্রতিবেশীরা এবং মৃত মহেশের মা পুলিশকে জানিয়েছেন যে, গতকাল রাতে পরিবারের সকলে নুডলস খেয়েছিলেন।
একই পরিবারের ৫ সদস্যের এভাবে মৃত্যুর সঠিক কারণ এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানা গিয়েছে। মৃত্যুর আগের দিন রাতে মহেশ তাঁর স্ত্রী এবং তিন সন্তান নুডলস খেয়েছিলেন।
সেই খাবার থেকেই ফুড পয়জনিং হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে, নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে, তা জানতে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও তদন্তের স্বার্থে কথা বলছে পুলিশ।
'হাত ধরেছিল চালক, সঙ্গে অস্বস্তিকর হাসি', অ্যাপ বাইকের সফরে তিক্ত অভিজ্ঞতা মহিলার, 'নিরাপত্তাহীনতা, আতঙ্কে ভুগছি' ।
রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।
প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।