লোড হচ্ছে...
ই-পেপার (E-Paper)

West Bengal News Live: রেজিনগরে জয় শাখারভ সরকারের, নন্দীগ্রামে রেকর্ড ভোটে জয়ী বিজেপির হাসিরানি রথ, জানালেন শুভেন্দু

এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর ১। নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে হাসিরানি রথ। রেজিনগরেও ক্রমেই ধরাছোঁয়ার বাইরে শাখারভ সরকার। নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস। রেজিনগরে দ্বিত...
West Bengal News Live: রেজিনগরে জয় শাখারভ সরকারের, নন্দীগ্রামে রেকর্ড ভোটে জয়ী বিজেপির হাসিরানি রথ, জানালেন শুভেন্দু
West Bengal News Live: রেজিনগরে জয় শাখারভ সরকারের, নন্দীগ্রামে রেকর্ড ভোটে জয়ী বিজেপির হাসিরানি রথ, জানালেন শুভেন্দু ছবি সৌজন্য: ওটু নিউজ বাংলা ডেস্ক

এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর ১। নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে হাসিরানি রথ। রেজিনগরেও ক্রমেই ধরাছোঁয়ার বাইরে শাখারভ সরকার। নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস। রেজিনগরে দ্বিতীয় স্থানে AJUP। ২। দুই কেন্দ্রেই বুথে বুথে বহু এগিয়ে বিজেপি।

অনেক বুথে ৯০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন পদ্ম প্রার্থীরা। উন্নয়ন বার্তায় সুফল, দাবি বিজেপির। ভোট চুরি, অভিযোগ বিরোধীদের। ৩। বিকাশরঞ্জনের বাড়িতে হামলাকাণ্ডে প্রথম গ্রেফতার। হামলায় হিন্দুত্ববাদী সংগঠনকে দায়ী করে পোস্ট, সিপিএম নেতা ও আইনজীবীর বিরুদ্ধে দুটি থানায় অভিযোগ।

৪। জ্ঞানেশ কুমারের ইস্তফা ইস্যুতে INDI জোটের ১০ নেতার আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ। রণনীতি ঠিক করতে সংসদের সেন্ট্রাল হলে দুপুরে জোট-বৈঠক। এখনও সাক্ষাতের সময় পাননি বিরোধী নেতারা। ৫। ২ মে থেকে দিল্লিতে সরকারবিরোধী আন্দোলনের বিরুদ্ধে পুলিশের ২৫টি FIR. রাহুল-প্রিয়ঙ্কার নামও FIR-এ।

ন্যায়সংহিতার ১৬৩ ধারা অমান্য, আইনভঙ্গ, সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ। ৬। IPS অফিসারের নাম উল্লেখ করে সমাজমাধ্যমে পোস্ট। ১৪ অক্টোবর মহুয়া মৈত্রকে ষষ্ঠবার তলব পুলিশের। এর আগে পাঁচবার তলবে হাজিরা দেননি কৃষ্ণনগরের সাংসদ। ৭।

পুণেতে নানা পাটেকরের শেষকৃত্য। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। BNSS-এর ১৯৪ ধারায় মামলা। মৃত অবস্থায় হাসপাতালে আনায় কারণ জানতে গোয়া মেডিক্যাল কলেজে পোস্টমর্টেম। ৮। ককপিটে কো পাইলটের হামলা রুখে বিমানযাত্রীদের প্রাণ বাঁচিয়ে সুপারহিরো স্মিত মচ্ছর।

রাষ্ট্রপতি পদক দিচ্ছে ইজরায়েল সরকার। সম্মানিত হচ্ছেন বিমানের আরও ৬ যাত্রী।

রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।

প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।

HABIB TANVEER
HABIB TANVEER
Reporter

ওটু নিউজ বাংলার নিয়মিত প্রতিবেদক। সত্য ও নির্ভীক সাংবাদিকতায় দায়বদ্ধ।

সম্পর্কিত খবর

O2 News Bangla
Icon
O2 News App
খবর পড়ুন আরও দ্রুত