নয়াদিল্লি: তিন বছরের সাফল্যমন্ডিত সফর শেষ হয়েছে। মঙ্গলবারই সরকারিভাবে প্রধান নির্বাচক হিসাবে অজিত আগরকরের মেয়াদ শেষ হয়েছে। তারপরেই ইতিমধ্যেই বিসিসিআই (BCCI) নির্বাচক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার তাতে আগ্রহ প্রকাশ করলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)!
এখনও ভারতীয় দলের হয়ে ওয়ান ডে এবং টেস্ট, দুই ফর্ম্যাটেই খেলা চালিয়ে যাচ্ছেন রবীন্দ্র জাডেজা। তবে তা সত্ত্বেও তিনি বিসিসিআই নির্বাচক চেয়ে যে বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে সেখানে রবীন্দ্র জাডেজা লেখেন, 'এর প্রক্রিয়া কী?
' অর্থাৎ কোন প্রক্রিয়ায় ভারতের নির্বাচক হওয়া যায়, তা জানতে চান জাডেজা। তবে গোটাটাই জাডেজা মজার ছলে করেছেন। 'তোমার নেতৃত্বে...' বিদায়ী অধিনায়ক হরমনপ্রীতকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন পোস্ট নতুন অধিনায়ক স্মৃতির পাঁচ সদস্যের নির্বাচক কমিটিতে একটি পদ শূন্য হয়েছে।
প্রধান নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) চুক্তির মেয়াদ শেষ হয়েছে ৪ অক্টোবর। আগরকর আর চুক্তি নবীকরণ চাননি। তাঁর পরিবর্ত হিসাবে একজনকে নেওযার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হল, নির্বাচক কমিটির একটি পদের জন্য আবেদনপত্র নেওয়া হচ্ছে।
সেই সঙ্গে মনে করিয়ে দেওয়া হল, সিনিয়র নির্বাচক কমিটির গুরুদায়িত্বও। ভারতের টেস্ট, ওয়ান ডে ও টি-২০ ফর্ম্যাটের দল বেছে নেয় যারা। সেই সঙ্গে দেশের প্রতিশ্রুতিমান ক্রিকেটারদের চিহ্নিত করার কাজও করে নির্বাচক কমিটি। যাতে জাতীয় দলের রিজার্ভ বেঞ্চ শক্তিশালী হয়।
ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, ১৪ অক্টোবর বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন জমা করা যাবে। আবেদনকারীদের মধ্যে থেকে বাছাই হওয়া প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। বিদায়ী প্রধান নির্বাচকের উদ্দেশে আবেগঘন পোস্ট করে তাঁকে আগামীর শুভেচ্ছা জানালেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর।
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে গৌতম গম্ভীর লেখেন, 'প্রিয় অজিত ভাই, তোমার সঙ্গে কাজ করাটা পরম সৌভাগ্যের ছিল। ওই তিনটি আইসিসি ট্রফিজয় তোমার বিশ্বাসের পরিচয়বাহক যেখানে তুমি সবসময় দলকে সর্বাগ্রে এবং সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছ।
আমার মতে তোমার প্রতি ইতিহাস সদয় হবে। সবকিছুর জন্য ধন্যবাদ। তোমার আসন্ন ভবিষ্যতের জন্য তোমায় অনেক শুভেচ্ছা। ' [yt]https://www.youtube.com/watch? v=PKwLsAu-z10[/yt]।
রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।
প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।