লোড হচ্ছে...
ই-পেপার (E-Paper)

রাষ্ট্রসংঘে পাকিস্তানকে কড়া বার্তা, পরমাণু-হুমকি ফুৎকারে উড়িয়ে দিল নয়াদিল্লি!

শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের প্রথম কমিটিতে ‘জবাব দেওয়ার অধিকার’ প্রয়োগ করে ফের পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করল ভারত। স্পষ্ট জানিয়ে দিল, পারমাণবিক অস্ত্রকে কোনওভাবেই ‘রাষ্ট...
রাষ্ট্রসংঘে পাকিস্তানকে কড়া বার্তা, পরমাণু-হুমকি ফুৎকারে উড়িয়ে দিল নয়াদিল্লি!
রাষ্ট্রসংঘে পাকিস্তানকে কড়া বার্তা, পরমাণু-হুমকি ফুৎকারে উড়িয়ে দিল নয়াদিল্লি! ছবি সৌজন্য: ওটু নিউজ বাংলা ডেস্ক

শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের প্রথম কমিটিতে ‘জবাব দেওয়ার অধিকার’ প্রয়োগ করে ফের পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করল ভারত। স্পষ্ট জানিয়ে দিল, পারমাণবিক অস্ত্রকে কোনওভাবেই ‘রাষ্ট্র পরিচালনার সাধারণ হাতিয়ার’ হিসেবে গণ্য করা উচিত নয়।

এবং পরমাণু-ব্ল্যাকমেলের কাছে কোনওভাবেই মাথা নত করবে না নয়াদিল্লি। জেনেভায় নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলনে ভারতের স্থায়ী মিশনের বর্ষীয়ান উপদেষ্টা (নিরস্ত্রীকরণ) আনমোল শের সিং বেদি বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ।

সেই সঙ্গেই তিনি বলেন, ”ভারত সংঘাত চায় না। তবে এই অঞ্চলের সংকটকে ক্রমাগত উসকে দিচ্ছে বেপরোয়া কর্মকাণ্ড। আমরা ভারতের অবৈধভাবে দখলকৃত অঞ্চলগুলো খালি করে তা ফেরত দেওয়ার আহ্বান জানাই। তবে ভারত সর্বদা শান্তির পক্ষে অবস্থান নিয়েছে এবং সবার সঙ্গে শান্তি বজায় রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে বেপরোয়া কর্মকাণ্ডের ক্ষেত্রে শান্তি দুটি সংকটের মধ্যবর্তী একটি বিরতিমাত্র হয়ে দাঁড়ায়। ” তিনি আরও বলেন, ভারতের সক্ষমতা মূলত প্রতিরক্ষামূলক প্রকৃতির। এবং তা কোনও নির্দিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত নয়। তিনি বলেন, “সংঘাত বৃদ্ধির বিষয়ে উদ্বেগের কথা আমরা শুনেছি।

এসব উদ্বেগ যৌক্তিক। তবে সময়ের সঙ্গে সঙ্গে আচরণের মাধ্যমেই এগুলির সঠিক মূল্যায়ন করা সম্ভব। পারমাণবিক অস্ত্রকে রাষ্ট্র পরিচালনার কোনও সাধারণ হাতিয়ার হিসেবে গণ্য করা উচিত নয়। ” বেদি আরও বলেন, “প্রথাগত যুদ্ধের দিকটি সীমিত করার লক্ষ্যে পারমাণবিক শক্তির উপস্থিতির ওপর নির্ভর করাটা সংঘাত বৃদ্ধির ঝুঁকিই বাড়ায়, সংযমের সম্ভাবনা তৈরি করে না।

” এর আগে সেপ্টেম্বরের শেষদিকে রাষ্ট্রসংঘে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দিল্লিকে কাঠগড়ায় তুলতেই পালটা দিয়েছিল নয়াদিল্লি। ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলট হুঁশিয়ারি দিয়ে জানান, ‘‘গত বছর আমরা দেখিয়ে দিয়েছি যে, সন্ত্রাসীদের পালিয়ে যাওয়ার বা লুকিয়ে থাকার কোনও জায়গা থাকবে না।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের রক্ষার অধিকার আমরা প্রয়োগ করব। আর পাকিস্তানকে তাদের জঙ্গিপনার পরিণাম ভোগ করতে হবে। ” সেই সঙ্গেই তিনি বলেন, ‘‘৯/১১ হামলার বর্ষপূর্তি হয়েছে সদ্য। এই হামলার মাস্টারমাইন্ড পাক সেনার নাকের ডগায় লুকিয়ে ছিল।

”।

রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।

প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।

HABIB TANVEER
HABIB TANVEER
Reporter

ওটু নিউজ বাংলার নিয়মিত প্রতিবেদক। সত্য ও নির্ভীক সাংবাদিকতায় দায়বদ্ধ।

সম্পর্কিত খবর

O2 News Bangla
Icon
O2 News App
খবর পড়ুন আরও দ্রুত