মুম্বই: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন কায়রন পোলার্ড (Kieron Pollard)। প্লেয়ার হিসেবে দীর্ঘ সময়ে খেলেছেন। আর আইপিএল থেকে অবসরের পর মুম্বই ফ্র্যাঞ্চইজিরই কোচিং স্টাফ হিসেবে খেলেছেন। তবে আগামী আইপিএল মরশুমে নতুন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে দেখা যেতে পারে ক্যারিবিয়ান প্রাক্তন অলরাউন্ডার।
জোহানেসবার্গ সুপার কিংস ২০২৭ মরশুমের জন্য ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে নিয়েছে। এর আগে SA20-তে এমআই কেপটাউনের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। কিন্তু এবার ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন করেছেন। পোলার্ডকে হয়ত দেখা যেতে পারে চেন্নাই সুপার কিংসের জার্সিতে।
২০২২ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া সত্ত্বেও এই তারকা ক্রিকেটার বিভিন্ন টি টোয়েন্টি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন ও এই দলবদলের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর অসাধারণ কেরিয়ার আরও দীর্ঘায়িত হল। পোলার্ড ইতিমধ্যেই SA20-তে অনেক দিন ধরেই খেলছেন।
টুর্নামেন্টে ১২টি ম্যাচে অংশ নিয়েছেন। তিনি ১১টি ইনিংসে ২৯.৫৭ গড়ে ২০৭ রান সংগ্রহ করেছেন, আর তাঁর ১৭১.০৭ স্ট্রাইক রেট দ্রুত ম্যাচ ঘুরিয়ে দেওয়ার তাঁর ক্ষমতাকে তুলে ধরে। এই প্রতিযোগিতায় তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ৩৩। বল হাতেও পোলার্ড ৮টি ইনিংসে ৪টি উইকেট নিয়ে অবদান রেখেছেন, যার মধ্যে ২২ রানে ২ উইকেট তাঁর সেরা পারফরম্যান্স।
আগামী বছরের আইপিএলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্য়েই। অনেক ক্রিকেটারই নতুন দলে যোগ দেবে। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে দেবজিৎ সাইকিয়া জানান বিগত তিন বছরে সৌদি আরব, দুবাই এবং আবু ধাবিতে আইপিএল নিলামের আসর বসানোর পরে এ বছরে ভারতেই নিলাম আয়োজিত হবে।
তিনি বলেন, 'সৌদি আরব, দুবাই এবং আবু ধাবি, তিনবার বিদেশের মাটিতে আইপিএলের নিলাম আয়োজনের পর এই বছর আমরা সেটি ডিসেম্বর মাসে গোয়ায় আয়োজিত করতে চলেছি। ' আইপিএল কবে শুরু হবে? রিপোর্ট অনুযায়ী ১৪ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে আইপিএলের বিশতম মরশুমে শুরু হবে।
বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার পর আসন্ন আইপিএল মার্চের মাসের শেষেই আয়োজিত হবে বলে দেবজিৎ সাইকিয়াই জানিয়েছিলেন। তবে ঠিক কবে থেকে আইপিএল আয়োজিত হবে, সেই বিষয়টা নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ৯৫তম বার্ষিক সাধারণ সভাতে বেশ কিছু বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মধ্যে অন্যতম হল আইপিএলের জেনারেল বডি নির্বাচন। আইপিএল গভর্নিং কাউন্সিলে জেনারেল বডি থেকে নতুন করে নির্বাচিত হলেন অরুণ সিংহ ধূমল ও এম খইরুল জামাল মজুমদার। দুইজনই এর আগেও আইপিএল গভর্নিং কাউন্সিলে ছিলেন। আর একটি করে মেয়াদকাল পেলেন তাঁরা।
রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।
প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।