রাঁচি: একটা সময় তাঁদের দুজনের জুটি বিশ্বের তাবড় ব্যাটারদের মনে ভয় ধরাত। তবে ভেঙে গিয়েছে সেই কুল-চা জুটি। যুজবেন্দ্র চাহাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাঁর স্পিন বোলিংয়ের দোসর কুলদীপ যাদব যদিও খেলছেন।
শুধু খেলছেনই না, টি-২০ ক্রিকেটে চাহালের রেকর্ড ভেঙে দিয়েছেন। টি-২০ ক্রিকেটে ভারতের হয়ে ৯৬ উইকেট রয়েছে চাহালের। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেট নিয়ে সেই নজির পেরিয়ে গিয়েছেন কুলদীপ। শুক্রবার, রাঁচিতে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে পর্যন্ত ৯৭ উইকেট হয়ে গিয়েছে তাঁর।
রাঁচি টি-২০ ম্যাচের আগে এ নিয়ে চাহালের সঙ্গেই আড্ডা মেরেছেন কুলদীপ। অবসরের পর এখন ধারাভাষ্যকার হিসাবে কাজ করছেন চাহাল। তিনি কুলদীপের কাছে জানতে চান, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে উইকেটসংখ্যায় তাঁর রেকর্ড ছাপিয়ে গিয়ে কেমন লাগছে কুলদীপের?
চায়নাম্যান স্পিনার বলেন, 'আমি এটা নিয়ে খুব একটা খুশি নই। একসঙ্গে খেললে বরং খুশি হতাম, কারণ একসঙ্গে আমরা অনেক রেকর্ড ভেঙে দিতে পারতাম। তবে তোমাকে এখন অন্য ভূমিকায় দেখে ভাল লাগছে। তোমার সঙ্গে খেলার অভিজ্ঞতা দারুণ। বোলিং নিয়ে অনেক কিছু শিখেছি।
সেটার জন্য তোমার কাছে কৃতজ্ঞ। ' [yt]https://www.youtube.com/watch? v=PKwLsAu-z10[/yt] অনেক দিন পরে তিনি টি-২০ ক্রিকেট খেলছেন। কুলদীপ বলেছেন, 'আমি যখন শেষ টি-২০ ম্যাচ খেলেছি, তখন অনেকটা ওয়ান ডে ক্রিকেটের মতো ছন্দে ছিলাম।
ওয়ান ডে ক্রিকেটে বল ঘোরাতে, ছন্দ পেতে অনেক বেশি সময় থাকে হাতে। আগের ম্যাচে প্রথম দুই ওভারে অনেক বেশি লুপ দিচ্ছিলাম কারণ অনেকদিন টি-২০ ক্রিকেট খেলিনি। ' 2️⃣1️⃣-ball FIFTY 🫡 Sanju Samson bossing it in the middle 🔥 Updates ▶️ https://t.co/mZlyaWZsoe #TeamIndia | #INDvWI | @mflone_ | @IamSanjuSamson https://t.co/589yRrgaPJ — BCCI (@BCCI) October 9, 2026 কুলদীপ আরও বলেছেন, 'তবে অজুহাত দিতে চাই না।
ফর্ম্যাট বদল করলে এটা হবেই। ওয়ান ডে ও টি-২০ ক্রিকেটের তফাত আছে। পেশাদার ক্রিকেটার হিসাবে আমাদের মানিয়ে নিতে হবে। ' দলে জায়গা নিয়েই প্রশ্ন, বিতর্কের মধ্যে কী জানালেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার? ।
রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।
প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।