লোড হচ্ছে...
ই-পেপার (E-Paper)

গেইলকে টপকে সেঞ্চুরিতে নয়া নজির! ভারতকে হারিয়ে গিলকে খোঁচা ক্যারিবিয়ান অধিনায়কের

টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলে নেই শুভমান গিল। অথচ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের পর কটাক্ষের মুখে গিল। সেই খোঁচাটা দিলেন ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। সেঞ্চুরিতে নয়া নজির গড়েছেন।...
গেইলকে টপকে সেঞ্চুরিতে নয়া নজির! ভারতকে হারিয়ে গিলকে খোঁচা ক্যারিবিয়ান অধিনায়কের
গেইলকে টপকে সেঞ্চুরিতে নয়া নজির! ভারতকে হারিয়ে গিলকে খোঁচা ক্যারিবিয়ান অধিনায়কের ছবি সৌজন্য: ওটু নিউজ বাংলা ডেস্ক

টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলে নেই শুভমান গিল। অথচ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের পর কটাক্ষের মুখে গিল। সেই খোঁচাটা দিলেন ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। সেঞ্চুরিতে নয়া নজির গড়েছেন। ভারতের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে দলকে জিতিয়েছেন।

ছাপিয়ে গিয়েছেন ক্রিস গেইলকে। তারপর টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়স নয়, হঠাৎ কেন গিলকে কটাক্ষ করলেন হোপ? ২৫০ রান তাড়া করে জয়! ভারতের বিরুদ্ধে নজির গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। যার নেপথ্যে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের বিধ্বংসী সেঞ্চুরি।

ভারতের বিরুদ্ধে তিন ফরম্যাটেই সেঞ্চুরির নজির গড়লেন হোপ। এর আগে একমাত্র অজি অলরাউন্ডার শেন ওয়াটসনের এই কৃতিত্ব ছিল। এবার হোপ ৪৫ বলে ১০২ রানে অপরাজিত থাকেন। ক্রিস গেইলের থেকে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির মালিক হলেন হোপ। গেইল ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন।

ভারতের বিরুদ্ধে টেস্টে একটি ও ওয়ানডেতে পাঁচটি সেঞ্চুরি আছে তাঁর। টি-টোয়েন্টিতে রান তাড়ার নিরিখে এখন দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০২৩-এ তাদের বিরুদ্ধেই ২৫৯ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এবার ভারতের বিরুদ্ধে ক্যারিবিয়ানরা জিতল ২৫০ রান তাড়া করে।

তারপর ইনস্টাগ্রামে ছবি দিয়ে হোপ লেখেন, ‘২৫০? কুল। ’ ভাবটা এরকম- ২৫০ রানের বিরাট লক্ষ্য? অনায়াসে তুলে ফেলব। যা আসলে শুভমান গিলকে তাঁর জবাব। কীভাবে? আসলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ৪০৬ রান তাড়া করে জিতেছিল।

সেই ম্যাচে ডবল সেঞ্চুরি করেছিলেন ওয়ানডে অধিনায়ক গিল। তারপর তিনি ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘৪০৬? কুল। ’ এবার সেটাকেই খোঁচা দিলেন হোপ। View this post on Instagram A post shared by Shai Hope (@shaidhope)।

রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।

প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।

HABIB TANVEER
HABIB TANVEER
Reporter

ওটু নিউজ বাংলার নিয়মিত প্রতিবেদক। সত্য ও নির্ভীক সাংবাদিকতায় দায়বদ্ধ।

সম্পর্কিত খবর

O2 News Bangla
Icon
O2 News App
খবর পড়ুন আরও দ্রুত