সন্দীপ সরকার, কলকাতা: তিনি আইপিএলে (IPL) রয়েছেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে তিনি বাংলার সামনে কাঁটা হতে পারেন। স্বার্থক রঞ্জনকে (Sarthak Ranjan) বাংলার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচের জন্য দলে রাখল দিল্লি।
স্বার্থক রঞ্জনের আরও একটি পরিচয়, তিনি সাংসদ পাপ্পু যাদবের পুত্র। একটা সময় রাজনীতিতেও ছিলেন। তবে এখন পুরোপুরি ক্রিকেটে মনোনিবেশ করেছেন। তবে স্বার্থক একা নন, শাহরুখ খানের কেকেআরে খেলা আর এক ক্রিকেটার, উইকেটকিপার তেজস্বী দাহিয়াও রয়েছেন দিল্লি দলে।
বাংলার বিরুদ্ধে ম্যাচে দিল্লিকে নেতৃত্ব দেবেন আয়ূষ বাদোনি। দলের সহ অধিনায়ক অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী যশ ধূল। দলে নভদীপ সাইনি, সিমরজিৎ সিংহ সহ এক ঝাঁক নামী পেসার রয়েছেন। কল্যাণীতে দুই দলের পেস আক্রমণের লড়াই উপভোগ্য হবে। দিল্লি দলের মেন্টর হিসাবে নিয়োগ করা হয়েছে রাজকুমার শর্মাকে।
যিনি বিরাট কোহলির কোচ। দ্রোণাচার্য কোচ গত মরশুমে ছিলেন বিহার দলের মেন্টর। এবার দিল্লি দলের সঙ্গে রয়েছেন। তাঁর কৌশলের বিরুদ্ধেও লড়াই করতে হবে বাংলা দলকে। বুধবার প্রথম ম্যাচের দল নির্বাচন করেছে বাংলা। সেখানে মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমারের পেস ত্রিফলাকে রেখেছে বাংলার নির্বাচকেরা।
রবিবার থেকে শুরু ম্যাচ। Bengal announce their Senior Squad for the Ranji Trophy Elite 2026-27 season! 🏏 Led by Abhimanyu Easwaran, Bengal begin their campaign against Delhi at BCA, Kalyani, on October 11. Best wishes to the team & support staff!
💙 #CAB #RanjiTrophy https://t.co/HL3Bbov0wO — CABCricket (@CabCricket) October 7, 2026 রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের জন্য দিল্লির নির্বাচিত দল আয়ূষ বাদোনি (অধিনায়ক), যশ ধূল (সহ অধিনায়ক), সনৎ সাঙ্গওয়ান, স্বার্থক রঞ্জন, আয়ূষ দোসেজা, অনুজ রাওয়াত (উইকেটকিপার), দেব লাকরা, হৃতিক শকিন, নভদীপ সাইনি, সিমরজিৎ সিংহ, দিবিজ মেহরা, মোনি গ্রেওয়াল, প্রণব রাজবংশী (উইকেটকিপার), তেজস্বী দাহিয়া (উইকেটকিপার), সুমিত মাথুর ও ধ্রুব কৌশিক দিল্লি ম্যাচের জন্য নির্বাচিত বাংলা দল অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সুদীপ কুমার ঘরামি (সহ অধিনায়ক), সুদীপ চট্টোপাধ্যায়, অভিষেক পোড়েল (উইকেটকিপার), শাকির হাবিব গাঁধী (উইকেটকিপার), অঙ্কুর পাল, সুমন্ত গুপ্ত, অঙ্কিত শুক্ল, শুভম চট্টোপাধ্যায়, মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার, সূরয সিন্ধু জয়সওয়াল, প্রদীপ্ত প্রামাণিক, আমির গনি, মহম্মদ কাইফ ও সৌম্যদীপ মণ্ডল স্ট্যান্ড বাই করণ লাল, অভিষেক রামন, অখিলেশ যাদব, গীত পুরি, শুভম সরকার, সুমিত মহান্ত, আদিত্য পুরোহিত [yt]https://www.youtube.com/watch?
v=PKwLsAu-z10[/yt]।
রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক ও স্থানীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও নিরপেক্ষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ওটু নিউজ বাংলার মূল লক্ষ্য।
প্রতি মুহূর্তের তাজা বাংলা খবর এবং ব্রেকিং খবরের আপডেটের জন্য চোখ রাখুন ওটু নিউজ বাংলায়।